SunoVideo

No Music Video Found

আলো
Listen on Suno

আলো

31
Artist:SleekBand4604
Duration:4:13
Tags:male vocals,guitar,flute,slow and fast mix,heavy rock
ফিরছি আবার
করে রাতটা কাবার
ছিড়ে দিয়েছি এখন
সেই ভাবনার তার
দূরে আকাশের গায়ে
চুপি চুপি পায়ে
ভোরের আলো এখন
আমায় বলতে শেখায়


আমি ক্লান্ত তো নই, আমার স্বার্থ শুধুই
বিদ্রোহের স্পর্শে থাকি অবিরত    
আমি ক্ষান্ত তো নই, আমার লক্ষ্য শুধুই
আঁধারের নেপথ্যে হলাম আলোকিত।      


গতিপথের মাঝে
খেলা আজও ডাকে
বেঁধে দিয়েছি এখন
রাত পোহানোর ফাঁকে 
কিছু ক্ষত বিক্ষত 
হাঁসি প্রতীক্ষারত 
ভোরের আলো এখন 
আমার আলোয় আলোকিত  


আমি ক্লান্ত তো নই, আমার স্বার্থ শুধুই
বিদ্রোহের স্পর্শে থাকি অবিরত    
আমি ক্ষান্ত তো নই, আমার লক্ষ্য শুধুই
আঁধারের নেপথ্যে হলাম আলোকিত।